Photos from Textile Engineers Club -TEC’s post

সাহেব আলী হিফজুল কুরআন মডেল একাডেমী এতিমখানায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

ইফতারের পাশাপাশি এতিমখানার ছোট্ট বাচ্চাদের নিয়ে ছোট ছোট কিছু খেলা-ধুলার আয়োজন করা হয়.
সত্যি ওদের সাথে সারাদিনের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর আর চোখ জুড়ানো।

দিনটা ওদের সাথে নামাজ, খেলাধুলা, গল্প, আর দোয়ার মধ্যে দিয়ে কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না…!

ইফতার শেষে বাসায় ফেরার সময় ওদের সাথে আরো কিছু সময় গল্প করেছিলাম জানতে চেয়েছিলাম ওদের অনুভূতি..

ওরা বলেছিল,“আজকের দিনটা অনেক আনন্দের, আপনারা এসেছেন সারাদিন একসাথে খেলাধুলা করেছি, গল্প করেছি কেন জানি ঈদের দিনের কথা মনে হয়েছে, বাবা মা ছেড়ে একা একা এখানে পড়াশোনা করি, আপনারা আসলে মনে হয় পরিবারকে পাশে পেয়েছি। ”

সত্যি বলতে আমিও অনেক আনন্দিত ওদের মত মাসুম বাচ্চাদের সাথে সারাদিনটা কাটাতে পেরে, ওরা অনেক খুশি আর অনেক দোয়া করেছে আমাদের জন্য। সত্যি বলতে আমাদের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া।

অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাবকে, এমন সহানুভূতি আর ভালোবাসায় ভরা দিনটি উপহার দেওয়ার জন্য |

বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সুদীপ্ত ভট্টাচার্য্য স্যারকে। স্যার এর নেতৃত্বে এবং তার পুরো টিমের সর্বাত্মক প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটি..

© সম্রাট
এইচ আর এক্সিকিউটিভ, টেক

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top