Photos from Textile Engineers Club -TEC’s post

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে Textile Engineers Club -TEC এর পক্ষ থেকে CTEC ক্যাম্পাস কর্তৃক একটি সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ বছরের এই উদ্যোগে নিকটবর্তী দুটি মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন বিকেল কাটানো হয়।

ইফতার মাহফিলকে ঘিরে শিশুদের সঙ্গে আনন্দ বিনিময়, ছোট ছোট খেলাধুলা এবং প্রাণবন্ত মুহূর্তে ভরে ওঠে পুরো আয়োজন। তাদের মুখে হাসি ফোটাতে বিতরণ করা হয় বিভিন্ন উপহার ও চকলেট। এর ফলে শিশুরা পায় এক উচ্ছ্বসিত ও স্মরণীয় বিকেল।

মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এই সুন্দর উদ্যোগে অংশ নিয়ে TEC – CTEC ক্যাম্পাস এর সদস্যরাও অনুভব করেছেন এক ভিন্ন রকমের তৃপ্তি ও আনন্দ।

পুরো আয়োজন জুড়ে সার্বিকভাবে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন আমাদের প্রিয় শিক্ষক ও TEC এর Chief Advisor Tariq Bin Mutalib স্যার।

এভাবেই ছোট ছোট ভালোবাসা ও সহমর্মিতার স্পর্শে গড়ে উঠুক মানবিক সমাজ।

© Jafree Hasan
ক্যাম্পাস এম্বাসাডর- টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top