২০১৯ সালে একটি ছোট্ট উদ্যোগ থেকে শুরু।
আজ সেই উদ্যোগ সাত বছরের ভালোবাসায় হয়ে উঠেছে হাজারো টেক্সটাইল শিক্ষার্থীর আস্থাভাজন প্রতিষ্ঠান।
Textile Engineers Club যেখানে একজন সাধারণ শিক্ষার্থীও খুঁজে পায় নিজের সম্ভাবনা।
সাত বছরে TEC পাশে থেকেছে নানাভাবে
TEC Academy-র মাধ্যমে ইন্টার্নদের হাতে-কলমে প্রস্তুতি। TEC Show-এ দেশসেরা টেক্সটাইল বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলার সুযোগ। Toppers Talk-এ মেধাবীদের গল্প শুনে নিজেকে নতুন করে চেনার অনুপ্রেরণা। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, অধিকারের প্রশ্নে সোচ্চার থাকা এটাই TEC-এর লক্ষ।
TEC শুধু ক্যারিয়ার গড়তে সাহায্য করে না,
মানুষ হিসেবেও গড়ে তোলে।
৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসা ও কৃতজ্ঞতা সেই সবার প্রতি যাঁরা TEC-কে শুধু টিকিয়ে রাখেননি, প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে গেছেন।
সাত বছর পেরিয়ে TEC আরও শক্ত পায়ে এগিয়ে চলুক।

(Feed generated with FetchRSS)




