একটি মানবিক আবেদন
একজন বস্ত্র প্রকৌশলী দীর্ঘদিন ধরে পিতার চিকিৎসা করাতে গিয়ে বড় দেনায় পরে গেছেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের একজন জেনারেল মেম্বার। আমরা দীর্ঘদিন ধরে তাকে চিনি, তার পিতার অসুস্থতার বিষয়ে অবগত আছি এবং যথাসম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনারাও এগিয়ে আসুন।
একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বিপদে পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব নয় কি?
তার সর্বশেষ মেসেজটি এখানে তুলে ধরছি:
👇👇👇
__________
সবার কাছে বিনীতভাবে মানবিক সহায়তা কামনা করছি।
রোগীর নাম আব্দুল আজিজ খান (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন।
২০০৩ সালে তার ওপেন হার্ট সার্জারির মাধ্যমে হার্টের ভাল্ব পরিবর্তন (Valve Replacement) করা হয়। এরপর ২০২১ সালে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আবার হার্টের সমস্যা মারাত্মক আকার ধারণ করে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারিতে আবারও ওপেন হার্ট সার্জারি করে ভাল্ব রিপ্লেসমেন্ট ও বাইপাস সার্জারি করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপারেশনের মাত্র ২ মাসের মধ্যেই ব্রেনে রক্তক্ষরণ (Subdural Hematoma) ধরা পড়ে, যার জন্য দ্রুত অপারেশন ও ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন।
গত কয়েক বছর ধরে টানা চিকিৎসা, অপারেশন ও ওষুধের খরচ বহন করতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এখন চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
আপনার সামান্য সহায়তাও একজন মানুষের জীবন বাঁচাতে পারে। সবাইকে শেয়ার করার জন্যও অনুরোধ করা হলো।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যমঃ
Bkash: 01772966059
Rocket: 01772966059
Nagad: 01945488226
Bank Account: 1063617130002
Account Name: Rony khan
Brac Bank PLC, Habiganj Branch.

(Feed generated with FetchRSS)




