ইফতার মাহফিল-২০২৬ ঘোষণা

ইফতার মাহফিল-২০২৬ ঘোষণা
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের মানবিক ইফতার উদ্যোগ: “সবার সাথে ইফতার”

প্রিয় সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম।

আপনারা অবগত আছেন যে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব প্রতিবছর রমজানের প্রথম শুক্রবারে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাই সিকিউরড এবং দৃষ্টিনন্দন কনভেনশন সেন্টারে সেন্ট্রাল ইফতার মাহফিল আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

তবে এবছর সেন্ট্রাল ইফতার আয়োজনের পরিবর্তে দেশের বিভিন্ন টেক্সটাইল ক্যাম্পাস, ইন্ডাস্ট্রি জোন ও জেলায় স্থানীয়ভাবে মানবিক ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে ইফতার করবো আমরা, চেষ্টা করবো অন্তত একটি দিন তাদের মুখে হাসি ফোটাতে, ছড়িয়ে দিতে বরকতময় রমাদানের পবিত্র আনন্দ— যা আমাদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার দাবী।

📢 ‘সবার সাথে ইফতার’ আয়োজনে আমরা অন্তত ১৫ টি জেলায় প্রায় দুই হাজার মানুষের ইফতার আয়োজন করবো ইনশাআল্লাহ।

আপনিও থাকতে পারেন ওই মহতী আয়োজনে। আপনার এলাকায় কবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, জানতে চোখ রাখুন আমাদের পেইজে।

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top