শুরু হচ্ছে টেক কম্পিটিশন সিজন-০৫

শুরু হচ্ছে টেক কম্পিটিশন সিজন-০৫

জিতে নিন লক্ষ টাকার বেশি পুরস্কার। জ্বি ভাই, ঠিকই দেখছেন! টেক কম্পিটিশন দিচ্ছে লক্ষাধিক টাকা সমমূল্যের পুরস্কার! ওয়াও!!!

শুরু হয়েছে অনলাইনে দেশের বৃহত্তম টেক্সটাইল কম্পিটিশন- টেক কম্পিটিশন সিজন-০৫। এবারের প্রতিপাদ্য বিষয়: Stitch your talents.

৫টি ক্যাটেগরিতে অংশ নিয়ে আপনিও জিততে পারেন লক্ষাধিক টাকার পুরস্কার।

👉 চলুন দেখি, কোন ক্যাটেগরিতে কী আছে:

1️⃣ ক্যাটেগরি ০১: টেক্সটাইল ব্লগ
ভাষা: বাংলা (Hashtag: #TEC5TB)
(শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সদস্যদের জন্য)

১২০০ শব্দের মধ্যে বাংলায় টেক্সটাইল বিষয়ক মৌলিক লেখা দিতে পারবেন। সেটা হতে পারে:
– ব্লগ
– রিভিউ
– আর্টিক্যাল
– এনালাইটিকস
– ফিচার
– ইনোভেশন ইত্যাদি।

🏆 পুরস্কারসমূহ:
১ম স্থান: ১০,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
২য় স্থান: ৭,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৩য় স্থান: ৫,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৪র্থ-৭ম: ১,৫০০৳ করে সমমূল্যের উপহারসামগ্রী

2️⃣ ক্যাটেগরি ০২: ক্রিয়েটিভ কনটেন্ট
ভাষা: বাংলা/ইংরেজি (Hashtag: #TEC5CC)

টেক্সটাইল নিয়ে যেকোনো সৃজনশীল কাজ শেয়ার করতে পারেন, যেমনঃ
– আর্ট
– ছড়া-কবিতা
– গল্প
– পোস্টার
– কারূশিল্প
– ক্যালিওগ্রাফি ইত্যাদি।

🏆 পুরস্কারসমূহ:
১ম স্থান: ১০,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
২য় স্থান: ৭,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৩য় স্থান: ৫,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৪র্থ-৭ম: ১,৫০০৳ করে সমমূল্যের উপহারসামগ্রী

3️⃣ ক্যাটেগরি ০৩: ভিডিও কনটেন্ট
ভাষা: বাংলা/ইংরেজি (Hashtag: #TEC5VC)

বানিয়ে ফেলুন বাংলা বা ইংরেজিতে টেক্সটাইল বিষয়ক যে কোনো ভিডিও কন্টেন্ট, ডিউরেশন সর্বোচ্চ ১৫ মিনিট। তা হতে পারে:
– টিউটোরিয়াল
– ক্লাস বা ভ্লগ
– ইন্ডাস্ট্রি রিভিউ
– ল্যাব রিভিউ
– এনিমেশন ইত্যাদি।

🏆 পুরস্কারসমূহ:
১ম স্থান: ১০,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
২য় স্থান: ৭,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৩য় স্থান: ৫,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৪র্থ-৭ম: ১,৫০০৳ করে সমমূল্যের উপহারসামগ্রী

4️⃣ ক্যাটেগরি ০৪: টেক্সটাইল ফান
ভাষা: বাংলা/ইংরেজি (Hashtag: #TEC5TF)

এই ক্যাটেগরির উদ্দেশ্য সবাইকে নির্মল বিনোদন দেওয়া। টেক্সটাইল সম্পর্কিত মজার যে কোন কনটেন্ট লিখুন বা মিম বানা, যেমন:
– মজার অভিজ্ঞতা
– রসাত্মক ছড়া
– কৌতুক
– Meme ইত্যাদি।

🏆 পুরস্কারসমূহ:
১ম স্থান: ৫,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
২য় স্থান: ৩,০০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৩য় স্থান: ১,৫০০৳ সমমূল্যের উপহারসামগ্রী
৪র্থ-৭ম: ৫০০৳ করে সমমূল্যের উপহারসামগ্রী

5️⃣ ক্যাটেগরি ০৫: বেস্ট ফিডব্যাক
ভাষা-মাধ্যম: বাংলা/ইংরেজি
(শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সদস্যদের জন্য)

প্রতিযোগিতা চলাকালীন যে কোন পোস্টে কমেন্ট করে জিতে নিতে পারেন পুরস্কার। এক্ষেত্রে কমেন্ট হতে হবে প্রাসঙ্গিক, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল। খুব বেশি বড় যেন না হয়। কমেন্টে আপনার মেম্বারশিপ আইডি অবশ্যই উল্লেখ করবেন।

🏆 পুরস্কারসমূহ: সেরা ১০ জন পাবেন ৫০০৳ করে সমমূল্যের উপহারসামগ্রী

📣 📣 প্রতিযোগিতায় নিয়মাবলি:

১. প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিজ আইডি থেকে Textile Engineers Club (TEC) ✅ গ্রুপে পোস্ট করতে হবে। একজন যত ইচ্ছা পোস্ট দিতে পারবেন।

২. যে কোন লেখার সর্বোচ্চ শব্দসীমা ১২০০। ভিডিও লেন্থ সর্বোচ্চ ১৫ মিনিট। লেখার সাথে ছবি দেওয়া যাবে। ছবি ও ভিডিওতে ক্যাপশন দেওয়া যাবে।

৩. প্রতিযোগীদের পোস্টে কোন ধরনের অশ্লীলতা, উগ্রতা, ভিন্ন মত ও ধর্মকে কটাক্ষ, রাজনৈতিক বক্তব্য এবং দেশবিরোধী কিছু থাকা যাবে না।

৪. আপনার কন্টেন্ট অবশ্যই ফ্রেশ হতে হবে। অর্থাৎ সেটি আগে অন্য কোথাও প্রকাশিত হলে হবে না; নিজের টাইমলাইনেও না। তবে, পোস্ট করার পর নিজ টাইমলাইনে ‘শেয়ার’ করা যাবে।

৫. কারও পোস্টে যদি কপি/প্লেজিয়ারিজম (লেখাচুরি) ধরা পরে, তাহলে সে ব্ল্যাকলিস্টে চলে যাবে। তাই পোস্টে যথাযথ রেফারেন্স উল্লেখ করুন।

৬. পোস্টে ০৩টি তথ্য থাকতে হবে:
ক. কন্টেন্ট টাইটেল
খ. প্রতিযোগীর নাম ও প্রাতিষ্ঠানিক পরিচয়
গ. Hashtag

(Hashtag দেওয়াটা বাধ্যতামূলক। যেমন: আপনি যদি ভিডিও কন্টেন্ট পোস্ট করেন, তাহলে পোস্টে অবশ্যই #TEC5VC এই হ্যাশট্যাগ উল্লেখ করতে হবে। Hashtag ব্যতীত কোনো পোস্ট প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না)

৭. টেক্সটাইল ব্লগ ও বেস্ট ফিডব্যাক শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সদস্যদের জন্য। এক্ষেত্রে অবশ্যই মেম্বারশিপ আইডি উল্লেখ করতে হবে।

৮. প্রতিযোগিতা চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ০৪ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯টা পর্যন্ত।

৯. কর্তৃপক্ষ চাইলে প্রতিযোগিতায় যে কোন ধরনের পরিবর্তন-পরিবর্ধন-পরিমার্জন আনতে পারবেন। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

👉 ফলাফল নির্ধারণ ও ঘোষণা:

১. বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক যাচাই-বাছাই শেষে এই গ্রুপে পোস্টের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

২. ফলাফল নির্ধারনের ক্ষেত্রে ৮০ মার্ক মূল্যায়ন করবেন বিচারকবৃন্দ, ২০ মার্ক আসবে পোস্টের পজিটিভ রিয়েক্ট (লাইক, কেয়ার, লাভ রিয়েক্ট ইত্যাদি) থেকে। মোট ৮০+২০=১০০ মার্কের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে।

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top