বরিশালে জামেয়া রশিদিয়া এমদাদুল উলূম মাদ্রাসায় টেক আয়োজিত ইফতার কর্মসূচি
সবার সাথে ইফতার–০৩
হ্যালো বরিশাল, এই রহমত মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজানে একটু হাসি, একটু উষ্ণতা আর ভালোবাসা পৌঁছে দিতে— আগামীকাল ০১ মার্চ, রবিবার ইফতার কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব।
বরিশাল জেলার জামেয়া রশিদিয়া এমদাদুল উলূম বাংলাদেশ, হাফিজিয়া মাদ্রাশা মাঠ প্রাঙ্গনের এই আয়োজনে অংশ নেবে এতিম ও সুবিধাবঞ্চিত প্রায় একশত মাদ্রাসা-শিশু।
ভবিষ্যৎ হাফেজদের সাথে বসে ইফতার করার সেই মুহূর্তগুলো হোক ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর মানবতার এক অনন্য দৃষ্টান্ত।
কর্মসূচি সার্বিক তত্ত্বাবধান করবেন টেক এম্বাস্যাডর টিম, বরিশাল টেক্সটাইল ইন্সটিটিউট, গৌরনদী, বরিশাল। তাদের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার ছোঁয়ায় আয়োজনটি আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
আপনারা জানেন, এবছর দেশব্যাপী মানবিক ইফতার মাহফিল আয়োজন করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব। সারাদেশের বিভিন্ন স্পটে ১৫০০+ অনাথ ও দুস্থ শিশুর সাথে ইফতার ভাগাভাগি করার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি।
আসুন, আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করি। একটি ইফতার শুধু খাবার নয়— এটি ভালোবাসার ভাগাভাগি, এটি দায়িত্ববোধের প্রকাশ, এটি এক টুকরো মানবতার গল্প।
দোয়া ও সহযোগিতা কাম্য। 🤍
#Textile_Engineers_Club
#ifter2026
#tecmedia #tec_BTI #TEC

(Feed generated with FetchRSS)




